Currently Empty: 0.00 ৳
সবচেয়ে বেশি জিজ্ঞাসা করা প্রশ্নোত্তর
আপনাদের সাধারণ জিজ্ঞাসাগুলোর উত্তর এখানে সহজভাবে দেওয়া হয়েছে, যাতে আপনি আমাদের শিক্ষাগত কার্যক্রম ও সেবাসমূহ আরও ভালোভাবে বুঝতে পারেন।
- General Questions
কোর্সটি অনলাইন না অফলাইন হবে?
আমাদের সব কোর্স অনলাইনে পরিচালিত হয়। ক্লাস, কুইজ, এবং ভাইভা – সবকিছুই অনলাইন পদ্ধতিতে অনুষ্ঠিত হয়।
রেজিস্ট্রেশন প্রক্রিয়া কীভাবে সম্পন্ন করব?
রেজিস্ট্রেশনের জন্য আমাদের নির্ধারিত Google Form পূরণ করতে হবে। ফর্ম সাবমিট করার পর আপনি রেজিস্ট্রেশন নম্বর পাবেন এবং ক্লাস সংক্রান্ত যাবতীয় তথ্য WhatsApp/ইমেইলের মাধ্যমে জানানো হবে।
সার্টিফিকেট কি ডিজিটাল না হার্ডকপি দেওয়া হবে?
কোর্স শেষে পরীক্ষায় উত্তীর্ণ প্রশিক্ষণার্থীদের ডিজিটাল সার্টিফিকেট প্রদান করা হবে। বিশেষ অনুরোধে হার্ড কপি সার্টিফিকেট সংগ্রহের সুযোগও রয়েছে (ডাক/কুরিয়ারের মাধ্যমে)।
এই কোর্সে অংশগ্রহণের জন্য কোনো ফি লাগবে কি?
কিছু নির্দিষ্ট কোর্স সম্পূর্ণ ফ্রি, আবার কিছু পেইড কোর্স রয়েছে। প্রতিটি কোর্সের বিস্তারিত বিবরণ ও ফি আমাদের ওয়েবসাইটে আলাদাভাবে উল্লেখ করা থাকবে।
কোর্স শেষ করে কি চাকরি বা ইন্টার্নশিপের সুযোগ পাওয়া যাবে?
আমরা শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নের দিকে গুরুত্ব দেই। সফলভাবে কোর্স সম্পন্নকারীরা আমাদের রিকমেন্ডেশন সহ নেটওয়ার্কে যুক্ত থেকে বিভিন্ন প্রতিষ্ঠানে ইন্টার্নশিপ ও চাকরির সুযোগ পেতে পারেন।
পরীক্ষার নিয়ম কী?
কোর্স শেষে লিখিত ও অনলাইন ভাইভা পরীক্ষার মাধ্যমে মূল্যায়ন করা হয়। উভয় পরীক্ষায় উত্তীর্ণদেরই সার্টিফিকেট দেওয়া হয়।
ক্লাস ভিডিওগুলো কোথায় পাবো?
ক্লাস ভিডিওর জন্য নির্ধারিত YouTube Playlist-এর লিংক দেওয়া হবে, যা প্রাইভেট থাকবে এবং নির্দিষ্ট সময় পর্যন্ত অ্যাক্সেসযোগ্য থাকবে।
রেজিস্ট্রেশন নম্বর কী কাজে লাগবে?
রেজিস্ট্রেশন নম্বরটি ভবিষ্যতে পরীক্ষা, সার্টিফিকেট এবং যোগাযোগের জন্য প্রয়োজন হবে, তাই এটি সংরক্ষণ করে রাখা অত্যন্ত জরুরি।








